1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

করোনা আমাদের দেশ থেকে বিদায় নেয়ার পথে: জাহিদ মালেক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ৮:০১ pm

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু ও নতুন করে আরও দুই হাজার ৬৪৪ জন শনাক্ত হওয়ার দিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আমাদের দেশ থেকে বিদায় নেয়ার পথে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কোভিড মহামারীতে গোটা বিশ্ব যেখানে হিমশিম খেয়েছে, সে সময় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে স্বাস্থ্য খাতের একেকটি সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন। আমরা স্বাস্থ্য খাতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতিটি কথা মেনে কাজ করেছি।আমাদের নির্দেশনা অনুযায়ী দেশের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টরা নিরলস কাজ করে গেছে। এর ফলে, করোনা আজ আমাদের দেশ থেকে বিদায় নেয়ার পথে।

তিনি বলেন, আক্রান্ত বিবেচনায় করোনায় মৃত্যুহার আমাদের দেশে অনেক কম। বলা চলে, ভ্যাকসিন ছাড়াই দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফেরার পথে। এই সাভাবিক অবস্থার কারণেই দেশের অর্থনীতির চাকা আবার সচল হয়েছে।দেশ আবার এগিয়ে যাচ্ছে।সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের ফলেই।বঙ্গবন্ধুর আদর্শে গড়া সন্তান বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সর্বক্ষেত্রেই সফল হয়েছেন।

রাজধানীর বিসিপিএস অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় দুর্নীতি নিয়ে সমালোচনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর আদর্শ কেউ ধারণ করে কাজ করতে পারলে তার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয়।দেশকে বিশ্ব কাতারে নিয়ে যেতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণের কোনো বিকল্প নেই।বঙ্গবন্ধুর আদর্শ পেতে চাইলে বঙ্গবন্ধুর লেখা বইগুলো পড়তে হবে। দেশের স্বাস্থ্যখাতের সঙ্গে যুক্ত প্রতিটি কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ নামক গ্রন্থগুলো সময় নিয়ে পড়তে হবে। বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা বইগুলো পড়লে যে কোনো মানুষের মনেই দেশাত্মবোধ জেগে উঠবে। এর ফলে বাংলাদেশের উন্নয়ন আরও দ্রুত ও ত্বরান্বিত হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বিএমআরসি’র সভাপতি ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহীউদ্দীন, সাধারণ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপের সভাপতি ইকবাল আর্সেলান, সাধারণ সম্পাদক এম এ আজিজ, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জের গড়পাড়াস্ত শুভ্র কমিউনিটি সেন্টারে উপস্থিত থেকে জাতীয় শোক দিবস-২০২০ পালন করেন ও দোয়া মাহফিলে অংশ নেন।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ