1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

বঙ্গবন্ধুর ছবি-বক্তব্যসহ ডিসপ্লে বোর্ড স্থাপন ডিএনসিসির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ৬:৫৮ pm

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও পারিবারিক জীবনের বিভিন্ন ছবি, বক্তব্য, আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্থানে ডিসপ্লে বোর্ড, ব্যানার, কাট আউট ইত্যাদি স্থাপন করা হয়েছে।

বিভিন্ন ধরনের ডিসপ্লে বোর্ড, ব্যানার ও কাট আউট কাওরান বাজার সার্ক ফোয়ারা, খামারবাড়ি মুজিব চত্বর, সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম কোনা, টেকনিক্যাল মোড়, মিরপুর সনি সিনেমা হল চত্বর, ইসিবি চত্বর, তেজগাঁও সাতরাস্তা মোড়, মহাখালী রেল ক্রসিং, নতুন বাজার, উত্তরা জসিমউদ্দিন, রবীন্দ্র সরণির মোড়, এবং কাবাব ফ্যাক্টরিতে স্থাপন করা হয়।

বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরে শোক দিবসের এসব ডিসপ্লে বোর্ড, কাট আউট ও ব্যানারে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ছবির পাশাপাশি তাঁর বাণী ও বক্তব্যকে উপস্থাপন করা হয়েছে। সেইসঙ্গে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র, বাংলাদেশের নামকরণসহ বিভিন্ন ইতিহাসও তুলে ধরা হয়েছে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এসকল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে নগরবাসী জাতির পিতার বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বক্তব্য সম্পর্কে জানতে পারবেন। বঙ্গবন্ধুর জীবনের সাথে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস জানাতে হলে বঙ্গবন্ধুর ইতিহাস আগে জানতে হবে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরতেই এ প্রয়াস।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ