1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী নেত্রকোনায় নানা কর্মসূচিতে পালিত বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ঈদ শেষে ঢাকার পথে মানুষজন, এখনও বাড়েনি ফিরতি ভিড় জিয়াউর রহমানের জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে রংপুর-সিলেটসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল চাচা ও ভাতিজার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ১২:৪৩ pm

ঢাকার অদূরে ধামরাইয়ে বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এক্সেল কন্ট্রোল লোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাখাল চন্দ্র দাস (৩৭) ও নরেন্দ্র চন্দ্র দাস (৩১)। তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায়। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

পুলিশ ঘটনাস্থলে আসার আগেই নিহতদের লাশ নিয়ে গেছেন স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ইটবোঝাই একটি ট্রাক বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের কেবিনে থাকা দুজনই ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ৭ জন।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের কন্ট্রোল রুম জানায়, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে নিয়ে গেছেন স্বজনরা। এ ব্যাপারে ধামরাই থানায় সড়ক ও পরিবহন দুর্ঘটনা আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান মাসুদ জানান, এ ব্যাপারে এখনও অভিযোগ পাওয়া যায়নি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ