1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

আপত্তিকর অবস্থায় নারীসহ দিনাজপুর জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০ ৯:০৭ pm

দিনাজপুর জেলা পরিষদের রেষ্ট হাউজে দুই নারীসহ পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিকুর রায়হানকে আটক করা হয়েছে। এসময় পরিষদের সদস্য মোস্তাফিজ রহমান ফিজার (চিরিরবন্দর) এবং তাদের অপর দুই সঙ্গীকে আটক করা হয়।পরে আদালতে প্রেরণ করে পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টায় দিনাজপুর জেলা পরিষদের রেস্ট হাউজে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এ সময় আপত্তিকর অবস্থায় রিশিতা আক্তার ঈতিসা ওরফে বিতিসা (২৮) ও ঝর্ণা রানী সাথী ওরফে বন্যা (২০) এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিকুর রায়হান (৪৮), পরিষদের সদস্য মোস্তাফিজ রহমান ফিজার (৪৬) তাদের সঙ্গী জাহিদুল সরকার (৩৬) ও মহির উদ্দিন কাসেম (৩৪)কে আটক করে পুলিশ। তাদের দলীয় পরিচিতি থাকায় আটক করে থানায় নিয়ে আসার পর তাদের ছাড়াতে দৌড়ঝাপ শুরু হয় কতিপয় ক্ষমতাসীন দলের নেতাদের।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানিয়েছেন, আপত্তিকর অবস্থায় আটক দুই নারীর বাড়ি চিরিরবন্দরে হলেও তারা এখন সদর উপজেলার গোপালগঞ্জ এলাকায় বসবাস করেন। আটককৃত ৬ জনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে দিনাজপুর জেলা পরিষদ এর চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী জানান, যেহেতু তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে, মামলা হয়েছে, সেহেতু এ বিষয়ে আমার বলার কিছু নেই। দোষি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ