1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

টাইগারদের মোকাবিলায় ভালই প্রস্তুতি নিচ্ছে লঙ্কানরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০ ২:৫২ pm

কোভিড-১৯ মহামারির ধাক্কা কাটিয়ে উপমহাদেশে দলগুলোর মধ্যে শ্রীলঙ্কাই সবার আগে অনুশীলন শুরু করেছে। জুনে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আবাসিক ক্যাম্প আয়োজন করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। লঙ্কানরা সবার আগে শুরু করে দিয়েছে ঘরোয়া ক্রিকেটও। বাংলাদেশ সিরিজের আগে এই টুর্নামেন্টে ভালোই ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন মেন্ডিসরা।

কাল লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত হলেও দুদিন হলো শুরু হয়েছে এসএলসি প্রিমিয়ার লিগ। তিন দিনের ম্যাচের টুর্নামেন্টটা অবশ্য পাঁচ মাস আগেই শুরু হয়েছিল। মাঝে থমকে ছিল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে। করোনাবিরতি কাটিয়ে ফেরা এ টুর্নামেন্টে প্রথম দিনে কুশল খেলেছেন অপরাজিত ১৩২ রানের ঝকঝকে ইনিংস। কাল পিসারা ওভালে সেঞ্চুরি করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। প্রথম দিনে ৮০ রানে অপরাজিত ম্যাথুস কাল থেমেছেন অপরাজিত ১৭৩ রান করে। ম্যাথুসের সঙ্গে সেঞ্চুরি করেছেন সান্তুস গুনাতিলকাও।

শ্রীলঙ্কার এই প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল গত জানুয়ারিতে। করোনার কারণে সেটি থেমে যায় মার্চে। ১০ আগস্ট শুরু হয়ে এটি শেষ হওয়ার কথা ২৭ আগস্ট। টুর্নামেন্টের শুরুর দিকে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় তেমন খেলতে পারেননি। এখন তাঁদের সামনে অনুশীলনের খুব ভালো সুযোগ হয়ে এসেছে এই টুর্নামেন্ট। প্রথম দুদিনে দুই মেন্ডিস সেঞ্চুরি করে একটা বার্তাও যেন দিয়ে রাখলেন বাংলাদেশকে, প্রস্তুত হচ্ছেন তাঁরা।

শ্রীলঙ্কা সফর সামনে রেখে বাংলাদেশ এখনো ম্যাচ অনুশীলন দূরে থাক দলীয় অনুশীলনও শুরু করতে পারেনি। দুই সপ্তাহ হলো ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দেবে, কোথায়, কবে থেকে বাংলাদেশ শুরু করবে অনুশীলন। ৩ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় যাওয়ার কথা তামিম-মুশফিকদের।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ