1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী নেত্রকোনায় নানা কর্মসূচিতে পালিত বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ঈদ শেষে ঢাকার পথে মানুষজন, এখনও বাড়েনি ফিরতি ভিড় জিয়াউর রহমানের জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে রংপুর-সিলেটসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

চলতি বছরের মধ্যে ইউটার্নগুলোর কাজ শেষ হবে: আতিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ৪:০৬ pm

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন চলতি বছরের মধ্যে উত্তরা থেকে তেজগাঁও পর্যন্ত দশটি ইউটার্নের কাজ সম্পন্ন হবে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় রাজধানীর এয়ারপোর্ট রোডের কাওলা থেকে তেজগাঁও নাবিস্কো পর্যন্ত ইউটার্নগুলোর নির্মাণ কাজ ‌পরিদর্শনকালে এ ঘোষণা দেন।

পরিদর্শনকালে মেয়র বলেন, আমরা দেখেছি উত্তরায় রাজলক্ষ্মীর সামনে এবং জসীমউদ্দীন মোড়ে কী রকম জ্যাম হত। এই কাজটির পরিকল্পনা ২০১৬ সালে নেওয়া হয়েছিল। মেয়র আনিসুল হকের মৃত্যুতে কাজটি থমকে গিয়েছিল। আমি নয় মাসের জন্য নির্বাচিত হওয়ার পরে আমার একটা কমিটমেন্ট ছিল যে, আনিসুল হকের এই স্বপ্ন বাস্তবায়ন করা হবে। তার স্বপ্নগুলোর মধ্যে এটি অন্যতম ছিল।

পরবর্তীতে দেখা গেল এখানে সড়ক ও জনপদের জমি আছে। এছাড়া আরো অনেকগুলো বাধা ছিল। আমরা মিটিং করে সবগুলো বাধা নিষ্পন্ন করি। রোডস এন্ড হাইওয়েজের জায়গা আমাদেরকে কিনে নিতে হয়েছে, ক্ষতিপূরণ দিতে হয়েছে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় অতিবাহিত হয়েছে।

মেয়র আরও বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরা থেকে তেজগাঁও নাবিস্কো পর্যন্ত যেতে এখন যে সময় ব্যয় হয় তার শতকরা ৭০ ভাগ সময় কমে যাবে। এই কাজটি শেষ করতে পারলে জনগণ অনেক উপকৃত হবে। এর প্রমাণ আপনারা পেয়েছেন উত্তরায় রাজলক্ষ্মী সামনে এবং জসিম উদ্দিন মোড়ে। ভালো কাজগুলো কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। এই শহরকে সুন্দর করতেই হবে।

তিনি আরো বলেন, পহেলা অক্টোবর থেকে ঢাকা উত্তরে যত ঝুলন্ত তার আছে সেগুলো কেটে ফেলা হবে। ঝুলন্ত তার সরানোর জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হল। এছাড়া রাস্তায় বা ল্যাম্পপোস্টে অবৈধ ঝুলন্ত পোস্টার বা বিজ্ঞাপন বোর্ড থাকতে পারবেনা। তাছাড়া শহরের দেয়ালে যারা লিখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ