1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশের মানবিক সহায়তা লেবাননে পৌঁছেছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০ ৮:৪৬ pm

গত ৪ আগস্ট বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ৯টন জরুরি খাদ্য সামগ্রী, ২টন ওষধ ও ওষধ সামগ্রীসহ বাংলাদেশ বিমানের একটি কার্গো বিমান লেবানন পৌঁছেছে। ১০ আগস্ট সোমবার স্থানীয় সময় সকাল ৭ টায় বাংলাদেশ নৌবাহীনির ৪ উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ সেনা বাহিনীর একজন কর্মকর্তা ও বাংলাদেশ বিমান বাহিনীর ১২জন ক্রুসহ জাহাজটি বৈরুতের রফিক হারিরি বিমানবন্দরে অবতরণ করে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি লেবানন সরকারের মনোনীত স্থানীয় প্রতিনিধির নিকট বাংলাদেশ সরকারের উক্ত সহায়তা সামগ্রি হস্তান্তর করেন। এসময় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, ইউনিফিলের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ২০২০ তারিখে আনুমানিক ৬টার দিকে রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরে দুইটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে বৈরুতসহ ১০ কিলমিটারের এর অধিক পরিসীমায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। উক্ত বিস্ফোরণে প্রায় ১৬০ জন নিহত হয়, ৬০০০ এর অধিক লোক আহত হয় এবং গৃহহারা হয় ৩ লক্ষাধিক লোক।

লেবাননের জলসীমায় ইউনিফিলের অধীনে পাহারারত বাংলাদেশ নৌবাহীনির যুদ্ধজাহাজ বিএনএস বিজয় উক্ত বিস্ফোরণে আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয় এবং উক্ত জাহাজের ২১ জন কর্মকর্তা ও নাবিক আহত হয়। এছাড়া উক্ত বিস্ফোরণে ৫ জন বাংলাদেশী নাগরিক নিহত হয় ও ১০০ জনেরও বেশী আহত হয়। লেবাননের এ দুঃসময়ে বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের পক্ষে লেবাননের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠায়।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ