1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজবাড়ীতে করোনায়  আক্রান্ত হয়ে বিশিষ্ট চক্ষু চিকিৎসকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০ ১:২৮ pm

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ীর চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. গোলাম মোস্তফা (৮৯) মৃত্যুবরণ করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা এই চিকিৎসক বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজবাড়ী জেলা শাখার সভাপতি এবং জেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ছিলেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ডের বিপেন রায়েরপাড়ার বাসিন্দা হলেও দীর্ঘকাল ধরে রাজবাড়ী জেলা শহরের ১নং বেড়া ডাঙ্গা এলাকার নিজ বাড়িতে বসবাস করতেন ডা. মো. গোলাম মোস্তফা।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, ডা. গোলাম মোস্তফা করোনায় আক্রান্ত ছিলেন। জেলাবাসী একজন গুণী মানুষকে হারালেন, যা পূরণ হওয়ার নয়।

পারিবারিক সূত্র জানায়, গত ১০-১২ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন ডা. গোলাম মোস্তফা। এর মধ্যে তার নমুনা পরীক্ষা করা হলে করোনার শনাক্ত হয়। এরপর থেকে তাকে বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

গতকাল ৮ আগস্ট, শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে মারা যান তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ