1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
অর্থ পাচার

ফরিদপুর জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ৫:৫৪ pm

অর্থ পাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী ও জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেনকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

আজ দুপুরে তাদেরকে আটক করা হয়। এরআগে ৭ জুন আটক করা হয়েছিল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে। বরকত ও রুবেলকে আটকের পর তাদের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে সিআইডি কাফরুল থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় স্বীকারোক্তিতে নাজমুল হাসান লেভী ও বিল্লাল হোসেন সম্পৃক্ত রয়েছে বলে জানান।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান জানান, অর্থ পাচার মামলার মূল আসামী বরকত-রুবেলের জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের আটক করা হচ্ছে। এরই অংশ হিসাবে দুপুরে নাজমুল হাসান লেভী ও বিল্লাল হোসেনকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। আটকের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ