1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাসনাত ও শাহরিজের রিমান্ডে চায় পুলিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ৩:১৫ pm

রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়মের ঘটনায় গ্রেফতার প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক ডা. আবুল হাসনাত ও স্টোরকিপার শাহরিজ কবিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তাদের মঙ্গলবার আদালতে তোলা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। তিনি বলেন, হাসনাত ও শাহরিজকে র‌্যাব থানায় হস্তান্তর করেছে। দায়ের হওয়া মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ মামলার প্রধান আসামি সাহাবউদ্দিন মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে সোমবার রাতে র‌্যাব গ্রেফতার করলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হয়নি।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, গ্রেফতারের পর কিছু প্রক্রিয়া আছে। সেগুলো শেষ হলে আজ বিকালের মধ্যে তাকে থানায় হস্তান্তর করা হবে।

ফয়সাল গুলশানের ওই হাসপাতালের চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের ছেলে। বনানীতে সাহাবউদ্দিনের মালিকানাধীন ‘সুইট ড্রিম’ হোটেল থেকে সোমবার রাতে ফয়সালকে গ্রেফতার করা হয়।

করোনাভাইরাস মহামারীর মধ্যে রোববার ওই হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে। তখনই হাসনাত ও শাহরিজকে গ্রেফতার করা হয়।

পরে সোমবার রাতে ফয়সাল, হাসনাত ও শাহরিজকে আসামি করে গুলশান থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার ফজলুল বারী।

র‌্যাপিড কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা, পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন দেয়া, সুস্থ রোগীকে ‘করোনাভাইরাস পজিটিভ’ দেখিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ