1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অধ্যাপক এমাজউদ্দীনের প্রথম জানাজা অনুষ্ঠিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ৩:২৬ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা রাজধানীর নীলক্ষেত কাঁটাবন ঢালের সড়কে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিএনপির শরিক দল ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে এমাজউদ্দীনের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

বিএনপি নেতাদের মধ্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মিয়া মোহাম্মদ আনোয়ার, আব্দুর রাজি, কৃষকদল খুলনা বিভাগীয় নেতা আমিনুর রহমান মিনু, বংশাল থানা কৃষকদল নেতা মো. সোহেল, মতিঝিল কৃষকদল নেতা মো. আবুল খায়ের, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাতীয় ঐক্যফ্রন্ট সদস্য ডাক্তার জাফরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক মাহবুবউল্লাহ, লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অধ্যাপক এমাজউদ্দীনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাত ২টায় স্ট্রোক করলে অধ্যাপক এমাজউদ্দীনকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়। ভোর ৬টার দিকে সেখানে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

অধ্যাপক এমাজউদ্দীনের মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের স্ত্রীর পাশে এমাজউদ্দীনকে সমাহিত করা হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ