
এক. আপনি উদ্বিগ্ন হয়ে পড়ছেন, সন্দেহ করছেন এবং ভাবছেন যে সর্বশক্তিমান আপনার প্রার্থনা শোনেন কিনা। আপনি ভুলে গেছেন যে তিনি আপনার হৃদয়ে কি আছে তাও জানেন। আপনি তার কাছে প্রার্থনা করার আগেই তিনি জানেন যে আপনি কী চান। তবুও, আপনি যে শব্দটি উচ্চারণ করেন তা তিনি শোনেন। তাই চাইতে থাকুন। তিনি সব কিছু শ্রবণ করেন!
দুই. যখন আপনি নিজেকে এমন এক পরিস্থিতিতে খুঁজে পান যা আপনি কখনও প্রত্যাশা করেননি, তখন কেন এটি হলো তা জিজ্ঞাসা করবেন না। সর্বশক্তিমানের পরিকল্পনার অংশ হিসাবে এটি গ্রহণ করুন। আপনার মনোনিবেশ ঠিক রাখুন। চলতে থাকুন। পরাক্রমশালী জানেন যে আপনার পক্ষে সবচেয়ে ভাল কী, এমনকি সেটি যদি আপনি অপ্রয়োজনীয় মনে করেন তবুও। পিছনে তাকিয়ে এক সময় এটি ঘটার জন্য কৃতজ্ঞ হবেন আপনি!
তিন. এটিকে অনেকদূর ছড়িয়ে দিন। অন্য কারও সাফল্য আপনার ব্যর্থতা নয়! আসুন আমরা এই কুরুচিপূর্ণ চক্রটি ভাঙ্গি এবং মনে রাখি যে সর্বশক্তিমান আমাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে পুরস্কৃত করেন। অন্যদের জন্য সত্যিকারভাবেই খুশি হওয়া শুরু করুন। তাদের উৎসাহিত করতে শিখুন। আপনার পালা আসবেই!
(সিনিয়র সাংবাদিক মাসুমুর রহমান খলিলী’র ফেসবুক থেকে নেয়া)