
করোনা রোগীর সেবা দিতে আগ্রহী লালমোহনের এ দুজন পরিচিত মুখ। একজন হল মোঃ ছালাউদ্দিন হাওলাদার অপরজন গাজী প্রেসের সাবেক মালিক রফিক গাজী। এরা সেচ্ছায় করোনা রোগীর সেবা সহ মৃতদের দাফন কাফনে আগ্রহী। সাম্প্রতিককালে ঘটে যাওয়া করোনা রোগীদের ও মৃতদের প্রতি অবহেলা দেখে তারা মর্মাহত হন। তারা এ জাতীয় রোগীদের প্রতি মহানুভবতা দেখাতে আগ্রহ প্রকাশ করেন।
তাদের বক্তব্য হল জন্ম মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যাকে খুশি রোগ দেন, সুস্থও করেন, আবার কাউকে মৃত্যু দান করেন। করোনায় মৃত ব্যক্তির দাফন প্রশাসন করতে পারলে তাদের স্বজনরা পালিয়ে যাবে কেন? এটা মানবতার চরম অবক্ষয়। তাই মানবিকতার এ ক্রান্তিলগ্নে আমরা উদারতা দিয়ে পৃথিবীতে মানবিকতা টিকিয়ে রাখব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের সেবা চালিয়ে যেতে পারি। আর যেখানে করোনা রোগীর প্রতি অবহেলা হবে সেখানে আমাদের ডাকলে অবশ্যই সাড়া দেওয়া হবে । যোগাযোগ: ০১৭৩৬৯৪৭৫৬০ (ছালাউদ্দিন), ০১৪০৬৫৮৬৪৭২ (রফিক গাজি)
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস