
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সংবাদপত্র সেবী সমবায় সমিতি লিমিটেডেরও সভাপতি ছিলেন।
রাজধানীর আগারগাঁও নিউরোলোজি হাসপাতালে ব্রেন স্ট্রোকে বুধবার ভোর ৬টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি নুর নবী খান ও সমিতির সব পরিচালক, কর্মকর্তা-কর্মচারীরা মোস্তাফা কামালের মৃত্যুতে শোক জানিয়েছেন। এছাড়া সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।