1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার এস আলম গ্রুপের চেয়ারম্যানের মা ও ছেলের করোনা পজেটিভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২০ ১১:৩৩ am

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম (৮৫) ও ছেলে আহসানুল আলম (২৫)।

গতকাল শনিবার (২৩ মে) ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

সাইফুল আলম মাসুদের মা চেমন আরা প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বাবুর বোন ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ফুফু। আর আহসানুল আলম ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে করোনা আক্রান্ত হয়ে শুক্রবার (২২ মে) রাত ১০টার দিকে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই ও প্রতিষ্ঠানটির পরিচালক মোরশেদুল আলমের মৃত্যু হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ