1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

রাজধানীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ১১:৪৩ am

রাজধানী মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে (ডিবি) কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখন পাওয়া যায়নি। এর আগে ১লা এপ্রিল রাত পৌনে ১টার সময় মুখে মাস্ক ও মাথায় গামছা পরে ডাকাতি করে তারা। এরপর ৫ এপ্রিল রাতে খিলগাঁও লাজ ফার্মায় একই কায়দায় ডাকাতি করে দলটি।

পরে এই চক্রের ৫ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পশ্চিম বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহদাত সোমা ও মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিছউদ্দিনের নেতৃত্বের পৃথক অভিযানে রোববার (১২ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

তারা হলেন- দলের মূলহোতা সোহেল (৩৬), সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজু (২৫)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, চাপাতি, দা ও লোহার রড এবং নগদ ৫ হাজার।

মোহাম্মদপুর থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্লাবন আহমেদ রাজিব বলেন, আমরা খবর পেয়ে মোহাম্মদপুরের তিন রাস্তায় মোড়ে যাই। যেখানে একজনের লাশ পড়ে থাকার খবর পাই। পরে আমরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ