1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের
এলাকাবাসী আসেননি

জানাজা পড়ালেন ইউএনও, দাফন করলো পুলিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ৭:৪৭ pm

এলাকাবাসী এগিয়ে না আসায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফনের কাজ সম্পন্ন করেছে পুলিশ। এ সময় মৃত ব্যক্তির নামাজে জানাজা পড়ান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ। পরে খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে দাফন করেন পুলিশ সদস্যরা। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, খাজুরা গ্রামের ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে শনিবার বিকেলে গ্রামের বাড়িতে মরদেহ আনার পর দাফন কাজে এগিয়ে আসেনি এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশে তার দাফন কাজে এগিয়ে যান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ অন্য পুলিশ সদস্যরা। সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ। জানাজা শেষে নিজেরাই মরদেহের খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে দাফন কার্য সম্পন্ন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় স্থানীয় লোকজন কেউ ছিল না। তাই মানবিকতার জায়গা থেকে জানাজার নামাজ পড়িয়েছি।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সব মানুষের বিপদে আমরা পুলিশ সদস্যরা পাশে আছি। তারই একটি অংশ গতকালের দাফন কার্য। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা মানুষের পাশেই থাকবো।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ