1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে মদ্যপানের অপরাধে একজনের ৬ মাসের কারাদণ্ড

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:২৯ pm

কুড়িগ্রামের রৌমারীতে মদ্যপানের অপরাধে মোঃ রিপন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে রৌমারী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নটানপাড়া এলাকায়। এ সময় নিজ শয়নকক্ষে মদ্যপানরত অবস্থায় মোঃ রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত জোব্বারের ছেলে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রৌমারী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, মাদক নির্মূলে রৌমারী সার্কেলের আওতাধীন সব থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ