1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১ অক্টোবর

মোস্তাফিজুর রহমান তারারৌমারী, কুড়িগ্রাম:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২১ am

কুড়িগ্রামে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার কুড়িগ্রাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী ম্যাচসহ প্রতিটি ম্যাচ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভাসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দলগুলোকে ‘ক’ ও ‘খ’—দুই গ্রুপে ভাগ করা হয়েছে।

‘ক’ গ্রুপে রয়েছে—ফুলবাড়ী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর।
‘খ’ গ্রুপে রয়েছে—রৌমারী, চিলমারী, কুড়িগ্রাম পৌরসভা, ভূরুঙ্গামারী ও চর রাজিবপুর।
শিডিউল অনুযায়ী, ১ অক্টোবর কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরীর মধ্যকার ম্যাচ দিয়ে ‘ক’ গ্রুপের খেলা শুরু হবে। ৩ অক্টোবর ‘খ’ গ্রুপে রৌমারী ও চিলমারী মুখোমুখি হবে। এরপর ৫ অক্টোবর উলিপুর ও রাজারহাট এবং ৭ অক্টোবর কুড়িগ্রাম পৌরসভা ও ভূরুঙ্গামারীর খেলা অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর ‘ক’ গ্রুপের পরবর্তী ম্যাচ এবং ১১ অক্টোবর ‘খ’ গ্রুপের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর গ্রুপপর্বের ফলাফলের ভিত্তিতে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, জেলার ফুটবলপ্রেমীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতিভা বিকাশে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, মাননীয় মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, যিনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতিও।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আতিকুর রহমান মোয়াজ্জেম, মাননীয় সংসদ সদস্য, কুড়িগ্রাম-২ এবং সোহেল হোসনাইন কায়কোবাদ প্রশাসক, জেলা পরিষদ, কুড়িগ্রাম। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন খন্দকার ফজলে রাব্বি বিপিএম, পুলিশ সুপার, কুড়িগ্রাম।
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে টুর্নামেন্টের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। জমজমাট এই ফুটবল প্রতিযোগিতা ঘিরে কুড়িগ্রামের ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ