1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় Nutrition Smart community (NSC) প্রকল্পের অবহিতকরন কর্মশালা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৮ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ বহু-অংশীজনের সহযোগিতা,সম্প্রদায়ের নেতৃত্ব,প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য-উপাত্ত-ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে পুষ্টি -বান্ধব,জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক খাদ্য ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে নেত্রকোনায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ওয়েল্টহাঙ্গারহিলফি (WHH) বাংলাদেশ এবং সহযোগী সংস্থা-ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (Faundation)-জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সোমবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সভাপতিত্ব করেন মো: ফাহিম সারওয়াত Friends in Village Development Bangladesh (FIVDB) Director-Livelihood Enhancement,Programme|।

জেলার কৃষি বিভাগের কর্মকর্তা,বিভিন্ন এজিও সংস্থার প্রতিনিধি,সাংবাদিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে কর্মশালার অবহিতকরন বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরে অনুষ্টান পরিচালনা করেন,প্রকল্প ব্যবস্থাপক মুহাম্মদ ইব্রাহীম কাদির।

এ সময় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ওয়াহিদুজ্জামান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম,অতিরিক্ত উপপরিচালক রাকিবুল ইসলাম,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহিদুল ইসলাম,জেলা প্রেসক্লাব সম্পাদক ম,কিবরিয়া চৌধুরী হেলিম,বারসিকের প্রতিনিধি ওহিদুর রহমান,এনজিও প্রতিনিধি কে,এম জামিসহ অন্যরা।

আয়োজকরা জানান,খাদ্য ব্যবস্থার সহনশীলতা ও পুষ্টির ফলাফল উন্নত করার লক্ষ্যে এটি পুষ্টি-বান্ধব পরিকল্পনা,শক্তিশালী কমিউনিটি বা স্থানীয় প্রতিষ্ঠান,সরকারি সম্পৃক্ততা বৃদ্ধি,ডিজিটাল মনিটরিং ব্যবস্থা এবং অভিজ্ঞতা-ভিত্তিক কর্মপদ্ধতিকে উৎসাহিত করে।
কর্মশালায় অংশগ্রহনকারীরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মতামত ও পরামর্শ প্রদান করেন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগীতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। মূল অংশীজনদের মধ্যে এক পুষ্টি ও জলবায়ু সহনশীলতার লক্ষ্যে খাদ্য ব্যবস্থাকে শক্তিশালী করার উপায়সমূহ নিয়েও আলোচনা করেন বক্তারা।

প্রকল্পটি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় এবং সিরাজগঞ্জ জেলায় Rjvq Friends in Village Development Bangladesh (FIVDB) এবং মানিকগঞ্জ জেলার সিংড়াই উপজেলায় WAVE Foundation বাস্তবায়ন করছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ