1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ১৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৩ pm

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কলেজপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. কাউসার আলীসহ রাত্রিকালীন জরুরি ডিউটি ও অভিযান পার্টির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কলেজপাড়া গ্রামের মো. নূর মোহাম্মদের বসতবাড়ির উত্তর দুয়ারী বিল্ডিংয়ের একটি কক্ষে জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তিনটি কম্বল ও একটি মাদুরও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলা মিয়া (৬০), একরামুল হক (৪৫), নুরুল আমিন (৫৬), ছহিবর রহমান (৪০), জাহাঙ্গীর আলম (৪০), এনামুল হক (৪৫), কামাল হোসেন (৩৮), মান্নান (৩৮), আঃ গফুর (৪২), আইয়ুব আলী (৫০), আনুজ্জামান (৫০), শালু মিয়া (৫২), রাশেদুল হক (৩৭) ও অফিল উদ্দিন (৪৪)। তারা কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. কাউসার আলী বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ