
নেত্রকোনা প্রতিনিধিঃ দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধিতে মশার বংশবিস্তার রোধ,বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা সৃষ্টিতে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট স্কুল মাঠ এবং দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ডেঙ্গু প্রতিরোধে এবং জনসচেতনতা সৃষ্টিতে এ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন,নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
অবিযান চলাকালে উপস্থিত ছিলেন,নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীরসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা নেতৃত্বে দত্ত উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষার্থী ও পৌরসভার কর্মীদের অংশগ্রহণে একটি জনসচেতনাতনতা মূলক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।