1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে সারের জন্য দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৭ pm

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে আমন ধানের জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় হওয়ায় দ্বিতীয় দিনেও সরকারি সার সংগ্রহে কৃষকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে প্রশাসন, পুলিশ ও বিজিবির সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে সার বিতরণ কার্যক্রম চলছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার সরবরাহ ও বিক্রয়কেন্দ্রে কৃষকদের ভিড় বাড়তে থাকে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে ইউনিয়নভিত্তিক কেন্দ্রগুলোতে সার বিতরণ করা হচ্ছে। মাঠপর্যায়ের কৃষি উপসহকারী কর্মকর্তারাও উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করছেন।

কৃষি বিভাগ জানায়, বর্তমানে আমন ধানের জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময় চলছে। এ কারণে স্বাভাবিক সময়ের তুলনায় একযোগে সারের চাহিদা বেড়েছে। বিপুলসংখ্যক কৃষক একই সময়ে বিক্রয়কেন্দ্রে আসায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়া বলেন, “রৌমারীতে কোনো ধরনের সার সংকট নেই। কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। চাহিদা অনুযায়ী ডিলারদের মাধ্যমে সার সরবরাহ করা হচ্ছে।”

সার সংগ্রহ করতে আসা কৃষক সোহেল আহাম্মেদ, মজনু মিয়া ও মনির জামালসহ কয়েকজন জানান, তারা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন। তবে একসঙ্গে অনেক কৃষক সার নিতে আসায় দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

ভিড় নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। রৌমারী থানার ওসি মো. কাউসার আলী জানান, সারের চাহিদা বেশি থাকায় বিক্রয়কেন্দ্রগুলোতে মানুষের ভিড় হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুল হাসান বলেন, আমন মৌসুমে সারসহ কৃষি উপকরণের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। দেশে সার সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের চাহিদা পূরণে পর্যাপ্ত সার মজুদের ব্যবস্থা করা হয়েছে। কৃষকরা যাতে নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে সার সংগ্রহ করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

স্থানীয় কৃষকদের প্রত্যাশা, আমন মৌসুমে চাহিদার সময় সার সরবরাহ অব্যাহত থাকবে এবং দীর্ঘক্ষণ অপেক্ষা ছাড়াই তারা সহজে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ