1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রামে ২,৫০০ ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৬ pm

চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসাসেবা দিতে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। ২০২৩ সালের জুনে কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালুর পর থেকে ২ হাজার ৫০০-এর বেশি রোগীকে রেডিওথেরাপি দেওয়া হয়েছে। একই সময়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ৬টি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট।

বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রেস মিটে হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোগীর ক্যান্সারের ধরন ও অবস্থার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী আধুনিক রেডিওথেরাপি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

এভারকেয়ারের কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারে মেডিকেল, রেডিয়েশন ও সার্জিক্যাল অনকোলজি, হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবং প্যালিয়েটিভ কেয়ারসহ সমন্বিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগে চট্টগ্রাম ও আশপাশের জেলার অনেক ক্যান্সার রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ দেশের বাইরে যেতে হতো। চট্টগ্রামেই বিশ্বমানের সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই সেন্টারটি চালু করা হয়েছে।

চিকিৎসকরা জানান, আধুনিক প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসা ক্যান্সার রোগীদের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ