1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক অর্জন দূর্গাপুর থানা ওসির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩১ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও সীমান্ত উপজেলা দূর্গাপুরের আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি স্বরূপ নেত্রকোনা জেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সীমান্তবর্তী দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি এই শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক অর্জন করেছেন। গত আগস্ট মাসে দুর্গাপুর থানার সার্বিক পুলিশি কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

সোমবার পুলিশ লাইন্স,নেত্রকোনায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা তুলে দেন নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম।

চলতি বছরের ২৮ এপ্রিল দুর্গাপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন খন্দকার শাকের আহমেদ। যোগদানের পর থেকেই পাহাড় পরিবেষ্টিত দুর্গম এবং ঝুঁকিপূর্ণ বর্ডার এলাকায় ক্রমাগত মাদকবিরোধী অভিযান পরিচালনা, চোরাচালান প্রতিরোধে সাহসী পদক্ষেপ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং এজাহারভুক্ত আসামি গ্রেফতারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এর আগে মে এবং আগস্ট মাসে তিনি ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জেও শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া জামালপুর ও ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালনকালেও তিনি একাধিকবার রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।

নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসের কৃতিত্বপূর্ণ সাফল্যের আলোকে জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি দুর্গাপুর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার পেয়েছি।” তিনি ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে ভবিষ্যতেও দুর্গাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলে দাবি করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ