
নেত্রকোনাঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
জেলা কালচারাল অফিসার আতিকুর রহমানের সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্টানের শিল্পীরা সংগীত,একক নৃত্য,দলীয় নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যারা।