
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৭ এপ্রিল ২০২৬ রাজধানীতে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
একই ছাতার নিচে গ্রাহকদের ব্যাংকিং ও বীমা সেবা দিতে এ চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
অনুষ্ঠানে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চ.দা.) মো. মাহবুবুর রহমান ও হেড অব ব্যাংক্যাসুরেন্স আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ডিএমডি ও সিআরও মোহাম্মদ জাহিদ হোসেন, ডিএমডি ও সিটিও নাজমুল হুদা সরকার, চিফ ব্যাংক্যাসুরেন্স অফিসার মোহাম্মদ রাশেদ আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।