1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশের সব সরকারি হাসপাতালে ৬ নির্দেশনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৭:৩৫ pm

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য ছয় দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আগামী ১৭ আগস্টের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, তদারকি জোরদার করা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

নির্দেশনাগুলো হলো—

প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান নিজ দায়িত্বে হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা নিয়মিত তদারকি করবেন।
মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।
বিভাগীয় পরিচালকরা নির্ধারিত সূচি অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন।
সিভিল সার্জনরা প্রতি মাসের প্রতিটি শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে একইভাবে সচিত্র প্রতিবেদন পাঠাবেন।
আগামী ১৭ আগস্টের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু ও কার্যকর করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোর সেবার মান, পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক জবাবদিহি আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ