1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দোকান ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার নতুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৭:৪৪ pm

দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট আজ বৃহস্পতিবার থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতদিন সরকারি নির্দেশনা অনুযায়ী এসব ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ করার নিয়ম কার্যকর ছিল।

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। মো. হেলাল উদ্দিন ব্যবসায়ীদের এই দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে অভিনন্দন জানান।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের ছুটি শেষ হওয়ার পর আগের সিদ্ধান্ত অনুযায়ী আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করা শুরু হয়।

নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা প্রতিদিন অতিরিক্ত দুই ঘণ্টা ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। এতে কিছুটা হলেও জমে উঠবে দেশের খুচরা বাজার।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ