1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে লটারিতে ধান ক্রয় উদ্বোধন, কৃষকের মুখে হাসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬ ৪:৪৬ pm

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারি ধান সংগ্রহ কার্যক্রমকে ঘিরে কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার অনলাইন লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার (২৪ মে) দুপুর ১২টায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই অনলাইন লটারি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১ হাজার ৫০০ কৃষক সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির জন্য অনলাইনে আবেদন করেন। পরে সরকারি বরাদ্দ অনুযায়ী অনলাইন লটারির মাধ্যমে ৩২২ জন কৃষকের নাম চূড়ান্ত করা হয়।

লটারির ফল প্রকাশের সময় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক কৃষক মোবাইল ফোনে নিজেদের নাম খুঁজে দেখেন, আবার কেউ কেউ একে অপরকে অভিনন্দন জানান। নির্বাচিত কৃষকদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম বসুনিয়া, খাদ্য গুদাম কর্মকর্তা লিটন দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানসহ স্থানীয় কৃষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অতীতে ধান ক্রয় কার্যক্রম নিয়ে নানা অভিযোগ থাকলেও বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে কৃষক নির্বাচন করায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। এতে প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে অনলাইন লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।”

স্থানীয় কৃষকরা জানান, বাজারে ধানের দাম কম থাকায় সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির সুযোগ তাদের জন্য অনেক বড় সহায়তা। বিশেষ করে অনলাইন আবেদন ও লটারির মাধ্যমে নির্বাচন হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

রৌমারীর কৃষিনির্ভর জনপদে এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে আস্থা বাড়িয়েছে বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, প্রযুক্তিনির্ভর স্বচ্ছ প্রক্রিয়া চালু থাকলে ভবিষ্যতে কৃষকরা আরও বেশি উপকৃত হবেন এবং সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে দুর্নীতি কমে আসবে



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ