নেত্রকোনা প্রতিনিধিঃ শিক্ষা,দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ে করণীয় “শিক্ষা থেকে সম্ভাবনা” এ প্রতিপাদ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক আলাপন।
একটি বেসরকারী সংস্থার উদ্যোগে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে শিক্ষা বিষয়ে এ আলাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে শিক্ষক,শিক্ষার্থী,শিক্ষা কর্মকর্তা,উন্নয়ন কর্মী,এনজিও প্রতিনিধি,গণমাধ্যম কর্মী,জন প্রতিনিধি,যুব প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,পেশাজিবী ও প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন এই আঞ্চলিক আলাপনে অংশ নেন।
সেরা’র নির্বাহী পরিচালক এস,এম মজিবুর রহমানের সঞ্চালনায় আলাপের প্রেক্ষাপট ও উদ্দেশ্য উপস্থাপন করেন, আইইডি নির্বাহী প্রধান সাঈদ আহমেদ।
এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন,জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু,নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডক্টর মোহাম্মদ হারুন অর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,প্রফেসর ননী গোপাল সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, আদিবাসী গবেষক আলী আহমদ খান আইয়ুব,জেলা প্রেস ক্লাব সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম,বিএনপি নেতা এস,এম মনিরুজ্জামান দুদু,উত্তর আকাশ সম্পাদক তানভীর জাহান চৌধুরীসহ অন্যরা।