1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনার মদনে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১০:৫৫ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
জেলার মদন উপজেলার নায়েকপুর হাওরে বোরো ধানের জমিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা।
নিহতের বরাত দিয়ে পুলিশ জানায়,পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরের বন্ধকি জমিতে বোরো ধান আবাদ করেছেন বাচ্চু তালুকদার। আর কিছু দিন পরই এসব ধান কেটে ঘরে তুলবেন তিনি। কিন্তু গত কয়েক দিন ধরে মাখনা গ্রামের লোকজনের গরু এসে তার জমির ধান খেয়ে ক্ষতিগ্রস্ত করে আসছিল। বিষয়টি মাখনা গ্রামের লোকজনকে তিনি কয়েকবারই জানিয়েছেন। তবুও গরুতে ধান খাওয়া বন্ধ হচ্ছিল না।

বৃহস্পতিবার ঘটনার সময় বাচ্চু তালুকদার তার জমিতে গেলে দেখতে পায় ক্ষেতের ধান গরু খেয়ে তছনছ করে রেখেছে। তখন তিনি চিৎকার চেচামেচি করতে থাকলে মাখনা গ্রামের করিল ইসলামসহ স্থানীয়রা ছুটে আসেন। এ সময় করিল ইসলামের সঙ্গে বাচ্চু তালুকদারের কথা-কাটাকাটির একপর্যায়ে করিল ইসলামসহ মাখনা গ্রামের লোকজন বাচ্চু তালুকদারের ওপর হামলা চালিয়ে তাদের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই বাচ্চু তালুকদার মৃত্যু বরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘ঘটনাটি শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ