1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের ব্যতিক্রমী উদ্যোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০২ pm

নেত্রকোণায় প্রান্তিক পোল্ট্রি খামারীদের ভাগ্যবদল ও সহায়তার লক্ষ্যে এক বিশেষ ‘পোল্ট্রি ফার্ম নিবন্ধন’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা জেলা শহরের সাতপাই বর্শিকুড়া এলাকায় মেরিট কেয়ার অর্গানাইজেশন’ আয়োজিত এই প্রকল্পের আওতায় ৬০ জন প্রান্তিক খামারিকে সম্পূর্ণ বিনামূল্যে মুরগির বাচ্চা (চিকস), খাবার (ফিড) ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার দেশ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা সাজ্জাদুর আজিজ মালিক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম খোকন, মেরিট কেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান মির্জা ইশতিয়াক আহসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভূগিরা।

কর্মশালা সভাপতিত্ব করেন জেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি মো: আব্দুস সোবহান খান।

মেরিট কেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান মির্জা ইশতিয়াক আহসান জানান, গত ১৪ বছর ধরে সংস্থাটি অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার প্রান্তিক জনপদকে স্বাবলম্বী করতে এই পোল্ট্রি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি দেশের বিত্তবান ও সরকারকে এ ধরণের সামাজিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ