আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সদরের দক্ষিণ বিশিউরা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ও গ্রামে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত প্রতিটি পথসভায় উপস্থিত ছিলেন,নেত্রকোনা- বারহাট্রা আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় উপস্থিত এলাকার নারী পুরুষের কাছে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত শুনেন এবং নির্বাচিত হলে সমাধানের ব্যবস্থা করবেন বলে তাদের আস্বস্ত করেন।
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এছাড়া পথসভায় আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা ,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস মনিরুজ্জামান দুদুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।