1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভোট চাওয়ার রাজনীতি করতে আসিনি, জনগণ যোগ্য মনে করলে ভোট দিবে: ড. মঈন খান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ৬:৫৩ pm

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘ভোট চাওয়ার জন্য রাজনীতি করতে আসিনি, জনগণ যোগ্য মনে করলে ভোট দিবে,’ যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দিবে। তিনি বলেন, বিএনপির সামান্য একজন প্রার্থী হিসেবে বলবো “আমার যদি কোনো কোয়ালিফিকেশন (যোগ্যতা) থাকে তাহলে আপনারা আমাকে ভোট দিতে পারেন।

ড. আবদুল মঈন খান সম্প্রতি তার নির্বাচনী এলাকায় এক ঘরোয়া সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

ওই সভায় ড. আবদুল মঈন খান বলেন, এ আসনে (নরসিংদী-২) সবচেয়ে যোগ্য প্রার্থী যিনি- আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তিনি বলেন, আমি যদি যোগ্য হই আমাকে ভোট দিবেন, আর আমি যদি যোগ্য না হই আমাকে ভোট দিবেন না।

মঈন খান বলেন, আমি চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায়। যে রাষ্ট্র শুধু গণতান্ত্রিকই হবে না, হবে উদারনীতিক। যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার মনের ভাব-অনুভূতি প্রকাশ করতে পারবেন, কোনো বাধার সম্মুখীন হবেন না।

আপনারা ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসালে বিএনপি সাধারণ মানুষের সেই স্বপ্নের বাংলাদেশ উপহার দিবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ