1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কলমাকান্দায় জমি বিরোধে সালিশ বৈঠকে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ৯:১১ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে। নিহত মোশাররফ হোসেন (৪৬) ওই গ্রামের মৃত জুলমত আলীর বড় ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মোশাররফ হোসেনের সঙ্গে তার ছোট ভাই মো. মোজাম্মেল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
শুক্রবার গ্রাম্য সালিশের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি মাপামাপি শুরু হলে, দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত ছোট ভাই মোজাম্মেল হোসেন বড় ভাইকে সজোরে ধাক্কা দেন। ধাক্কায় মোশাররফ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,নিহত মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ