1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ ৭:৩৬ pm

মোস্তাফিজুর রহমান তারা রৌমারী, কুড়িগ্রাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিস অন্নপূর্ণা দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বী পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আসাদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আলমগীর। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,“দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি ভোটারদের হাতেই।”

তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব ভোটাধিকার প্রয়োগ করা।

উঠান বৈঠকে উপস্থিত ভোটাররা নির্বাচন ও গণভোট নিয়ে নানা প্রশ্ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর উত্তর প্রদান করেন। এতে স্থানীয় জনগণের মধ্যে ভোটকেন্দ্রিক সচেতনতা ও আগ্রহ বৃদ্ধি পায় বলে জানান আয়োজকরা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ