1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে টাপুরচর গুচ্ছ গ্রামে শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ৭:২৪ pm

মোস্তাফিজুর রহমান তারা,রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে তীব্র শীতের প্রকোপে কষ্টে থাকা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শীতার্ত মানুষের শীত নিবারণে কম্বল বিতরণ করেছে রৌমারী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রৌমারী উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গুচ্ছ গ্রামে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন।

পৌষের কনকনে শীত, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন অসহায় মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। কম্বল পেয়ে নারী, শিশু ও বৃদ্ধদের মুখে দেখা যায় স্বস্তির হাসি।

কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন বলেন,
“শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের নির্দেশনা অনুযায়ী শীতের পুরো সময়জুড়েই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ