1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় বিলুপ্তপ্রায় গন্ধবকুল উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ৫:৪৪ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার সদর উপজেলার সতরশ্রী বাজার এলাকা থেকে একটি আহত গন্ধবকুল উদ্ধার করেছে বন বিভাগ।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা প্রাণীটিকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেন। পরে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল এসে গন্ধবকুলটিকে উদ্ধার করে জেলা বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।

বন বিভাগ সূত্রে জানা গেছে,উদ্ধারকৃত গন্ধবকুলটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রথমে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই এটিকে বাঘ মনে করেন।
স্থানীয়রা জানান,রাতের বেলায় প্রাণীটি রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হয়। ধাক্কা লাগার পর সেটি রাস্তার পাশে পড়ে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বন বিভাগে খবর দেন। বন বিভাগ প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
পরে আজ রবিবার সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে গন্ধবকুলটির চিকিৎসা শুরু হয়।

বন বিভাগ জানিয়েছে,বন্যপ্রাণীটি পুরোপুরি সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে,যাতে এটি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে।
নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম উদ্দীন এলাহী বলেন,“আমরা গন্ধবকুলটিকে আহত অবস্থায় উদ্ধার করেছি। এর মাথায় আঘাত রয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠলে এটিকে আবার বনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ