
নেত্রকোনা প্রতিনিধিঃ মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনায় উদ্বোধন করা হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনার উদ্যোগে রবিবার বিকেলে শহরের পুরাতন কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্বজল কুমার সরকার,জেলা প্রেসক্লাব সম্পাদক ম,কিবরিয়া চৌধুরী হেলিম,জেলা ক্রীড়া কর্মকর্তাসহ অন্যরা।
উদ্বোধনী খেলায় ৪ টি দল অংশ নেয়।