1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে সরকারি চ্যানেলে সার সংকট, খুচরা বাজারে চড়া দাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৩:০৭ pm

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা রৌমারীতে সার সংকট চরম আকার ধারণ করেছে। মৌসুমি চাহিদা বেড়ে যাওয়ার এই সময়ে সরকারি ডিলারশিপের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পাওয়া যাচ্ছে না। ফলে কৃষকরা বাধ্য হয়ে বেসরকারি খুচরা দোকান থেকে চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ—সরকারি গুদামে সার নেই বলে জানালেও বাজারের বহু খুচরা দোকানে সেই একই সার স্বাভাবিকের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এতে করে কৃষকরা অতিরিক্ত অর্থ ব্যয় করে উৎপাদন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন।

রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি দর অনুযায়ী ইউরিয়া সার পাওয়ার কথা ১৬ থেকে ২০ টাকায়, কিন্তু খুচরা বাজারে তা ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ডিএপি ও টিএসপি সারেও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। অনেক কৃষক অভিযোগ করেন, সরকারি ডিলারদের কাছেও গেলে ‘সরবরাহ নেই’ বলে ফেরত পাঠানো হচ্ছে।

কৃষক রহিম উদ্দিন নামের এক মধ্যবয়সী কৃষক বলেন, সরিষা ও ভূট্রার মৌসুম চলছে। এখন সার না পেলে জমি চাষ করে লাভ হবে না। সরকারি গুদামে নেই, আর দোকানে গেলেই অতিরিক্ত দাম চায়।”
আরেক কৃষক আবুল কাশেম বলেন, “বছরের এই সময়টায় আমরা সারের ওপর সবচেয়ে বেশি নির্ভর করি। এখন সার সংকট হলে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

এ বিষয়ে রৌমারীর উপজেলা কৃষি অফিসার আব্দুল কায়ুম চৌধুরী জানায়, সাময়িক সরবরাহ জটের কারণে সরকারি চ্যানেলে সার বিতরণে সমস্যা হচ্ছে। তবে দ্রুতই নতুন বরাদ্দ আসার কথা রয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন—এই সংকট চলতে থাকলে রবিশস্যের উৎপাদন ব্যাহত হতে পারে। কৃষকদের স্বার্থে অতি দ্রুত সরকারি সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ