1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৯:৩২ pm

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”প্রতিপাদ্য কে সামনে রেখে , নেত্রকোনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে মাসব্যপী সাতাঁর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
তারণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (অনূর্ধ্ব-১৪ ) ৩০ জন বালক ও বালিকার অংশগ্রহণে বুধবার বিকেলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সভাপতিত্বে ১৫ অক্টোবর বুধবার নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া মাঠ সংলগ্ন পুকুরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার,নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকসহ,জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ, সাঁতার প্রশিক্ষক ,আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থী ও সহকারী শিক্ষকবৃন্দ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ