
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মগড়া নদী দখল ও দুষণ রোধ শীর্ষক ইস্যুবেইজ ডিস্কাশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বুধবার দুপুরে এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন- নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নেত্রকোনা জেলা নেটওয়ার্ক মেম্বার ও বেসরকারী উন্নয়ন সংস্থা এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খানের সভাপতিত্বে সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, বেলার ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,সাংবাদিক ভজন দাস, কামাল হোসাইন, আলপনা বেগম, হানিফ উল্লাহ আকাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মগড়া নদীর তীর দিনদিন দখল হয়ে যাচ্ছে। নদীতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এ নিয়ে শুধু সভা- সমাবেশ করলেই চলবে না। নদী তীরবর্তী বসবাসকারীদের আরো সচেতন হতে হবে। এ জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকারের সংশ্লিষ্ট মহলকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।