1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন বুলবুল-ফাহিম!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ pm

বিসিবি নির্বাচনে রোববার (২৮ সেপ্টেম্বর) তিন ক্যাটাগরিতে যে ৫১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে তিনজনের মনোনয়ন বৈধতা পায়নি। অর্থাৎ মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কাকতালীয়ভাবে যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা সবাই ক্যাটাগরি ‘১’ মানে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার।

এর মধ্যে ঢাকা বিভাগের একজন; রেদোয়ান বিন ফারুক (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা), চট্টগ্রাম বিভাগের শওকত হোসেন (চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা) ও রাজশাহী বিভাগের হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা)।

তিনজনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পেছনে একই কারণ উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, মনোনয়নপত্রে তাদের সমর্থনকারীর কাউন্সিলর ফরমে দেওয়া সইয়ের সঙ্গে মনোনয়ন ফরমে দেওয়া সইয়ের মিল পায়নি নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র বাতিল হলেও ওই তিনজন প্রার্থীর সবার সামনে আছে আপিল করার সুযোগ। জানা গেছে, তিনজনই আপিল করেছেন। আগামীকাল (৩০ সেপ্টেম্বর) সেই আপিলের শুনানি। তার পরদিন মানে ১ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তার মানে দেখা যাচ্ছে ঢাকার ক্লাবগুলো দিয়ে সাজানো ক্যাটাগরি ‘২’ ও সার্ভিসেস, ইউনিভার্সিটি, বিকেএসপি, সাবেক ক্রিকেটার কোটা মিলে ক্যাটাগরি ‘থ্রি’তে কারও মনোনয়নপত্রে কোনো ঝামেলা নেই। তাতে খুলনা বিভাগের আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, সিলেট বিভাগের রাহাত শামস ও বরিশালের সাখাওয়াত হোসেনের কপাল খুলে গেলো। এখন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়া এক প্রকার নিশ্চিত হয়ে গেছে।

এদিকে সমর্থনকারীর সই না মেলার কারণে যদি জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর রেদোয়ান বিন ফুয়াদের মনোনয়নপত্র শেষ পর্যন্ত বৈধ বলে গণ্য না হয়, তাহলে ঢাকা বিভাগের নির্বাচন পাবে ভিন্ন মাত্রা। তখন ঢাকা বিভাগেও নির্বাচন হবে না। কারণ ঢাকা বিভাগের দুটি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন তিনজন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম ও রেদোয়ান বিন ফুয়াদ।

এই তিন প্রার্থীর মধ্যে বুলবুল ও ফাহিমের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। শেষ পর্যন্ত শুনানিতে রেদোয়ান বিন ফুয়াদের মনোনয়নপত্র বৈধতা না পেলে ঢাকা বিভাগের একজনের প্রতিদ্বন্দ্বিতা কমে যাবে। যেহেতু চট্টগ্রাম ও খুলনার মতো ঢাকা বিভাগ থেকেও দুজন পরিচালকের জিতে আসার কথা, সে ক্ষেত্রে রেদোয়ান বিন ফুয়াদের মনোনয়নপত্র বাতিল হলে আমিনুল ইসলাম বুলবুল আর নাজমুল আবেদিন ফাহিম দুজন বিনা ভোটে পরিচালক হয়ে যাবেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ