1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লন্ডনে দূতাবাসে উড়ল ফিলিস্তিনের পতাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২১ pm

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল—এই চার দেশ রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরদিন লন্ডনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ফিলিস্তিনি দূতাবাসের বাইরে দেশটির পতাকা উত্তোলন করা হয় বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।

লন্ডনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ছাড়াও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে রয়েছে ফ্রান্স। এর আগে চলতি বছরের ২০ মার্চ মেক্সিকো সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

রোববার চারটি দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ