1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি ক্ষমতায় এলে কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাশ হবে না : মেজর হাফিজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩২ pm

লালমোহন (ভোলা) প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সাবেক ছয়বারের সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ একটি বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এখানে ইসলামের বিরুদ্ধে কোনো আইন অতীতে হয়নি, ভবিষ্যতেও হবে না। বিএনপি কখনোই কোরআন ও সুন্নাহ বিরোধী আইন পাশ করবে না।

তিনি বলেন, “শেখ হাসিনার পরিণতি দেখার পর সব রাজনৈতিক দলই এখন সতর্ক হয়েছে। দেশে ইসলামী জাগরণ ঘটেছে। বাংলাদেশ ধর্মপ্রাণ মানুষের দেশ। এদেশে আমরা কাউকে ভারতের কথা বলার সুযোগ দেব না। ধর্মপ্রাণ মুসলমানদের মূল্যায়ন করব এবং ইসলামের পতাকা সমুন্নত রাখব।”

মেজর হাফিজ আরও বলেন, কোরআন, সুন্নাহ ও রাসুল (স.)-এর শানে অবমাননা করলে রাষ্ট্রীয় আইন করে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অতীতেও বিএনপি আলেম-ওলামা ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মান দিয়েছে, ভবিষ্যতেও সেই সম্মান অক্ষুণ্ণ থাকবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে থানার মোড়ে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত ওলামায়ে কেরাম সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে করিম রোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজীজ শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ওলামায়ে কেরাম ও বিএনপির নেতাকর্মীরা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ