1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লালমোহনে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৯:০০ pm

মাহবুব আলম, লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে লাস্ট ড্রেস বাই শওকত নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার ৬ আগস্ট বিকেলে লালমোহন ওয়েস্টার্ন পাড়া আমজাদ হোসেন আলম কমিশনার বাড়ির সংলগ্ন দারুস সুন্নাহ মাদ্রাসায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, সাবেক কমিশনার আমজাদ হোসেন আলম, বিএনপি নেতা শফিউল্লাহ হাওলাদার, যুবদল সাধারণ সম্পাদক হাসান কাজী, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন,সদস্য সচিব আব্দুস শহীদ হাওলাদার,পৌর যুবদল নেতা রিয়াজ কাজী প্রমুখ । এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজীবাড়ী মাদ্রাসার শিক্ষক হাফেজ জাকির সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা। দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নোমান। দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ