1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় বিএনপির বিজয় র‍্যালি ব্যাপক জনস্রোতে পরিণত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৭:৫৪ pm

নেত্রকোনায় বিজয় মিছিলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে জমায়েত হন।

বুধবার ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপি এই বিজয় র‍্যালীর আয়োজন করে।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত,বজলুর রহমান পাঠান,এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। আর যেন কোনো দিন ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরে আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জেলার ১০ উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র‍্যালীটি পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এসে শেষ হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ