1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় আগুনে পুড়েছে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন পাকিস্তানি নারী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১০:৩৩ am

পাকিস্তানের করাচির বলদিয়া টাউনে একইসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে জরুরি সি-সেকশনের মাধ্যমে পাঁচটি নবজাতকের জন্ম দেন তিনি, যাদের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে। খবর সামা টিভি’র।

চিকিৎসকদের মতে, পাঁচটি নবজাতকই তাদের নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগে জন্মগ্রহণ করেছে, যার ফলে গুরুতর স্বাস্থ্যগত উদ্বেগ দেখা দিয়েছে। শিশুদের ওজন অনেক কম এবং তারা জন্মের পরপরই শ্বাসকষ্টের সম্মুখীন হচ্ছে। বর্তমানে তাদের নিবিড় চিকিৎসা সেবা এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির সঙ্গে কথা বলার সময় শিশুদের বাবা আদনান শেখ কৃতজ্ঞতা এবং উদ্বেগ প্রকাশ করেছেন। বলেন, ‘মাত্র এক বছর আগে আমার বিয়ে হয়েছে, আমার স্ত্রী এই প্রথম সন্তান প্রসব করলেন। এ সৌভাগ্যের জন্য আমরা কৃতজ্ঞ হলেও, হাসপাতালের খরচ আমাদের নাগালের বাইরে।’

এ সময় তিনি জনসাধারণ এবং কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তার জন্য অনুরোধ করেন।

আদনান জানান, তিনি আনন্দ এবং উদ্বেগে অভিভূত।

তিনি আরও বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি যে আল্লাহ আমাদের একসঙ্গে পাঁচটি সন্তান দেবেন। আমি কেবল চাই তারা বেঁচে থাকুক এবং শক্তিশালী হয়ে উঠুক।’



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ