1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভ্যাপসা গরমের পর মধ্যরাতে স্বস্তির বৃষ্টি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১০:৩০ am

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে ছিল বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। মধ্যরাতের এই বৃষ্টিতে নগরবাসী গভীর ঘুমে মগ্ন থাকলেও এক অনাবিল সতেজতা যেন চারপাশ আচ্ছন্ন করে ফেলে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার কিছুক্ষণ আগে শুরু হয় বজ্রপাত ও বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বেড়ে যায় বৃষ্টির পরিমাণ। প্রথমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও, ধীরে ধীরে এর তীব্রতা বাড়ে। এই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে এবং বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি দূর হয়েছে।

যদিও আবহাওয়া অফিস বুধবার সন্ধ্যায় জানিয়েছে, বৃহস্পতিবার দেশজুড়ে বৃষ্টি হতে পারে। আজ সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। এই লঘুচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিতে পারে।

গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র ভ্যাপসা গরম বিরাজ করছিল। দিনের বেলায় সূর্যের প্রখর তাপ এবং রাতেও আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিবেশ ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ